বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে কী হয়েছিল? মুখ খুললেন বেলিংহ্যাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি সাবেক এডিসি মাসুদুর রহমান মনির বরখাস্ত বিশ্ব সাপ দিবস আজ, প্রাণঘাতী সাপ এখন বিশ্বজুড়ে লাভজনক খামারের সম্পদ ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’: কফিনে মার্কিন প্রেসিডেন্টের ছবি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড সামরিক প্রশিক্ষণ শেষ করে ইতিহাস গড়লেন স্পেনের রাজকন্যা লিওনর ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে টেস্টোস্টেরন পরীক্ষা ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৪১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো.মিলন (৩৫)।  

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাব্বি নোয়াখালী পৌরসভার গোফাই এলাকার মো.বিল্লাল হোসেনের ছেলে এবং মিলন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির আবু তাহেরের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইটল মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মিলন।  তাৎক্ষণিক স্থানীয় লোকজন ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ঘটনার বিষয় গুলো বেশি হাইওয়ে পুলিশ দেখে।  এ জন্য অনেক সময় আমাদের জানানো হয়না। বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।  

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit