শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আশুগঞ্জে ময়লার স্তুপে নবজাতকের লাশ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্বর এলাকার ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়লার স্তুপের প্লাস্টিকের বস্তার উপর পড়ে থাকা নবজাতকটি অর্ধগলিত অবস্থায় ছিলো। ময়না তদন্তের জন্য নবজাতকের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকের লাশ ফেলে গেছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit