বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

উলিপুরে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা’র পুজা মন্ডপ পরিদর্শন

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের  সম্ভাব্য প্রার্থী ড. মেহে জেবুন্নেসা রহমান টুম্পা। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌরসভা, দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করে পুজারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

পুজা মন্ডপ পরিদর্শনের সময় কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাবেক তথ্য সম্পাদক মাহমুদ হাসান অয়ন, কমল রায়, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিন্টু মন্ডলসহ বিপুল সংখ্যাক স্থানীয় জাপার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাপার সম্ভাব্য প্রার্থী ড. মেহে জেবুন্নেসা রহমান টুম্পা মন্দির পরিদর্শনের সময় বলেন, জাতীয় পার্টি আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে। তিনি সকলকে নির্ভয়ে শারদীয় উৎসব উদযাপনসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের আহবান জানান। তিনি জাপার পক্ষ থেকে উপজেলার সকল সনাতন ধম্বালর্ম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit