বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বারকোনা খেলার মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারকোনা খেলা মাঠ পরিচালনা কমিটির সভাপতি সাবেক জননন্দিত ছাত্রনেতা ও বর্তমান যুব নেতা বেলাল উদ্দিন ডেভিট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আপেল মাহমুদ দিপু, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুকুল,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, ফুলবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর।

অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয় অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন বিজয় দিবসের গুরুত্ব ও ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সদ্য শহীদ শরিফ ওসমান হাদীর জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়। আয়োজনের বিষয়ে সভাপতি বেলাল উদ্দিন ডেভিট জানান এলাকায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিজয় দিবসের ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই মহতী আয়োজনে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।দিনভর আয়োজিত খেলাধুলার পরিচালনা করেন ফারুক হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন আব্দুল মোতালেব পাপ্পু।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit