বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে গোলে অবদানের ‘সেঞ্চুরি’ করে নতুন রেকর্ড গড়লেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে হাইডেনহাইমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে রাজকীয়ভাবে বছর শেষ করল বায়ার্ন মিউনিখ।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্টের স্পষ্ট ব্যবধান রেখে নতুন বছর শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইসিপ স্তানিসিচ। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ম্যাচের শেষলগ্নে ৮৬তম মিনিটে লুইস দিয়াস স্কোরশিটে নাম তোলার পর যোগ করা সময়ে (৯০+২) কেইনের সেই কাঙ্ক্ষিত গোল।

আর এই গোলেই ইতিহাস গড়েন কেইন। বুন্দেসলিগায় এটি তার ৮১তম গোল। এর সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৯টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মাত্র ৭৮ ম্যাচেই ১০০ গোলে অবদান রাখলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর আগে এই রেকর্ডটি ছিল বায়ার্ন কিংবদন্তি আরিয়েন রোবেনের দখলে। ডাচ উইঙ্গারের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ১১৯ ম্যাচ। রোবেনের সেই রেকর্ড গুঁড়িয়ে দিলেন কেইন।

রেকর্ড গড়ে আপ্লুত ৩২ বছর বয়সী কেইন বলেন, ‘অবশ্যই আমি গর্বিত। প্রতিদিনের নিবেদন, সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সহায়তায় এটা সম্ভব হয়েছে। আমি সাধারণত রেকর্ডের দিকে তাকাই না। তবে যখন তা ধরা দেয়, তখন ভালো লাগে। এখন দেখার বিষয়, পরের ১০০ কত দ্রুত করতে পারি।’কেইন এবারের লিগে মাত্র ১৫ ম্যাচেই ১৯ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৩০।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit