বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

ডেস্ক নিউজ : আগামী নভেম্বরে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।

তিনি বলেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন থাকায় সেগুলো বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই অনুযায়ী নভেম্বরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেয়া হবে। নির্বাচনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসব ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি চূড়ান্ত করবে কমিশন।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit