রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরুর খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই দুই প্রধান বেঞ্চমার্কের দাম প্রায় ২ শতাংশ কমে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৭৮ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে আন্তর্জাতিক তেলের বাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনাই বাজারে আশাবাদ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি যৌথ নেভিগেশন করিডোর চালুর বিষয়ে আলোচনা করছে দুই দেশ। পাশাপাশি প্রণালির কিছু এলাকায় মাইন অপসারণের উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। তাই প্রণালিটি পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনা দেখা দিলে সরবরাহ সংকটের আশঙ্কা কমে যায়, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে।
তবে বাজারে এখনো অনিশ্চয়তা রয়েছে। আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে ইরান-ওমান আলোচনার পরবর্তী ফলাফল এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপরই তেলের দামের পরবর্তী গতিপথ অনেকটা নির্ভর করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit