বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নেত্রকোনায় নানা আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনা আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনা সদর এই ৩ দিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করে। ফসলের নিবিড়তা বৃদ্ধি কল্পে নেত্রকোনায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলাম। নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সভাপতিত্বে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মোকসেদুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ। তিন দিন ব্যাপী এই কৃষি মেলায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফল, গাছের চারা ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit