বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

অভিনেত্রীর প্রেমে ট্রাক চালক, কিডনি দানের প্রস্তাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : নায়ক-নায়িকাদের এক নজর দেখার জন্য কিংবা তাদের সান্নিধ্য পেতে ভক্ত অনুরাগীরা উদগ্রীব হয়ে থাকেন, ঘটান নানারকম কর্মকাণ্ড। এমন অসংখ্য ঘটনা রয়েছে। এবার এক অভিনেত্রীর প্রেমে পড়ে নিজের কিডনি দিতে রাজি হলেন এক ট্রাক চালক।

বিহারের ভাগলপুরের মেয়ে সঞ্চিতা বসু, ইতিমধ্যেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। ফ্যান ফলোয়ারের সংখ্যা কয়েক লাখ। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ সিনেমার এ নায়িকার প্রেমে পড়েছেন এক ট্রাক চালক। জানালেন, সঞ্চিতাকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। সঞ্চিতার জন্য নিজের দুটি কিডনি দান করতেও প্রস্তুত তিনি।

অভিনেত্রীর প্রেমে ট্রাক চালক, কিডনি দানের প্রস্তাব

ববি কুমার মিশ্র নামে এক নেটিজেন তার ফেসবুকে ওই যুবকের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। ভিডিওতে ট্রাক চালককে বলতে শোনা গেছে, তিনি অভিনেত্রীকে ছাড়া বাঁচতে পারবেন না।

চালক জানান, তিনি গাড়ি চালাতে চালাতে প্রতিদিন অভিনেত্রীর রিল দেখতেন। এরপর সঞ্চিতার প্রেমে পড়েন। রিল দেখার জন্য কোনো কাজে মন দিতে পারছেন না। সে কখনও সঞ্চিতাকে দেখেনি, শুধু তাকে ভালোবাসে। সঞ্চিতার জন্য তার দুটি কিডনি দান করতে প্রস্তুত।

ট্রাক চালক আরও জানান, তার ভালবাসা অবশ্যই একতরফা কিন্তু সে সঞ্চিতাকে খুব ভালবাসে এবং তাকে ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারে না। সঞ্চিতার অনেক ভিডিও ফোনে সেভ করে রেখেছেন চালক।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit