বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

কাল মুম্বাই যাচ্ছেন শাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের বেনারস ও এলাহাবাদে ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিল ২০ অক্টোবর থেকে। ১৫ অক্টোবর মুম্বাইতে গিয়ে শুটিংয়ের প্রথম দিনেই শাকিব খানের অংশ নেওয়ার কথা থাকলেও তিনিসহ ১৪জনের ভিসা আটকে ছিল। তবে গতকাল রাতেই সবাই ভিসা হাতে পেয়েছেন।

জানা গেছে, সব ধরণের প্রস্তুতি শেষ। আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন শাকিব খান। এরপর সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন নায়ক। এরপর ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন।

ছবিটি নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘গল্পটা চমৎকার। এমন গল্পে এর আগে কাজ করা হয়নি। এটুকু বলতে পারি, “দরদ” দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের দারুণ কিছুর সূচনা হতে যাচ্ছে।’

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলাদেশ থেকে পরিচালনা করবেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit