বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

ত্রাণবাহী তৃতীয় গাড়িবহর প্রবেশ করল গাজায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণবাহী তৃতীয় গাড়িবহর প্রবেশ করেছে।

সোমবার (২৩ অক্টোবর) মিসরের রেড ক্রিসেন্ট সোসাইটি এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়েছে, মিসরের রেড ক্রিসেন্ট সোসাইটি তৃতীয়বারের মতো ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে। এতে প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ত্রাণবাহী এই তৃতীয় গাড়িবহরে ট্রাকের সংখ্যা কত ছিল, নির্দিষ্ট করে তা বলা হয়নি।

এদিকে আরব নিউজের এক প্রতিবেদনে মিসরের রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এদিন গাড়িবহরে এক ডজনেরও বেশি ট্রাক ছিল।

এদিকে গাজার ২.৪ মিলিয়ন অধিবাসীদের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন কমপক্ষে ১০০টি ট্রাক প্রয়োজন। কারণ, যুদ্ধ শুরুর আগে দেশটি তার চাহিদার চার শতাংশ বাইরে থেকে আমাদানি করতো। ১৩ দিনের অবরোধের পর তা শূন্যের কোটায় নেমে এসেছে। সেজন্য জাতিসঙ্ঘ প্রতিদিন ১০০টি ট্রাক প্রবেশের জন্য আহ্বান জানিয়েছে।

সূত্র : আলজাজিরা ও আরব নিউজ

কিউএনবি/বিপুল/২৩.১০.২০২৩/ সন্ধ্যা ৬.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit