মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হামাস প্রধানের ফোনালাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুল্লাহিয়ান জানিয়েছেন, গাজায় চলমান সংঘাতের বিষয়ে তিনি ফোনে হামাস নেতা ইসমাঈল হানিয়ার সাথে আলাপ করেছেন।

এছাড়াও ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালার সাথেও ফোনালাপের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা নিয়েই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছে তারা।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় চলমান অভিযান বন্ধ না করলে তার ফল ভালো হবে না। আর ইসরায়েল জানিয়েছে, তাদের হামাসবিরোধী অভিযান হচ্ছে বাঁচা-মরার লড়াই।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit