শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪০০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলের নৃশংস বোমা হামলায় ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহুসংখ্যক মানুষ।

ফিলিস্তিনি বার্তাসংস্থার ‘ওয়াফা’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মধ্য গাজার আল-আকসা হাসপাতালের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, রাতভর ইসরায়েলি হামলায় হতাহতদের ৬৫ শতাংশই শিশু।

রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় চার হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪,২৪৫ জন। সূত্র: আল জাজিরা, সিএনএন

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit