মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বরিশাল বিভাগে হামের উপসর্গে এখন পর্যন্ত ৫১ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে এখন পর্যন্ত ৫১ শিশুর মৃত্যু হয়েছে। গত মার্চে হামের প্রকোপ শুরু হওয়ার পর শিশুদের মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৫ শিশু বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৬ শিশু। এছাড়া বিভাগের ভোলায় সাত জন, বরগুনা হাসপাতালে পাঁচজন, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে। 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে ৯ হাজার ২৬১ শিশু। এর মধ্যে ৮ হাজার ৩৬৪ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। 

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে তিন হাজার ২৯৬ জন। এছাড়াও পটুয়াখালীতে দুই হাজার ১৬৭, বরিশালে এক হাজার ৩৫৮, ভোলায় ৮২৪, পিরোজপুরে ৫০৬, বরগুনায় ৭৪০ ও ঝালকাঠিতে ৩৯৩ জন ভর্তি হয়। 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/সকাল ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit