বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় আজিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের রফজেল আলী খানের স্ত্রী। রবিবার (২২ অক্টোবর) দুপুরে চৌগাছা-মহেশপুর-সড়কের টেঙাগুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী টেক্সগুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাস্তার পাশ দিয়ে চৌগাছা-মহেশপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় মহেশপুর দিক থেকে চৌগাছাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পিচের রাস্থার উপর পড়ে গিয়ে মাথায় ও মুখে মারাত্মক আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চৌগাছার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে তিনি পালিয়ে যান। পরে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি হেফাজতে নেন।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit