বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ তালাকের জেরে খুন,অতঃপর ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ গারো পাহাড়ের সবুজে ঘেরা শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি- জামায়াতের লডাই হবে শেয়ানে শেয়ানে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

বিচ্ছেদের কথা বলার পর রহস্যময় বার্তা শিল্পার স্বামীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সম্পর্কটা স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ভালো যাচ্ছে না। রাজ পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতারের পর থেকেই বেশি সম্পর্কে ফাটল ধরেছে।  

শিল্পার উদ্দেশে রাজ বলেন, ‘গেল দুই বছর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।’ রাজ কুন্দ্রা মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমরা আলাদা হয়ে গেছি এবং আপনাদের সবার প্রতি অনুরোধ— আমরা যেন এই কঠিন পরিস্থিতি পার করতে পারি। তাই আমাদের সময় দিন।’ ভারতীয় গণমাধ্যমগুলোও এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

বিচ্ছেদের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের আর এক কষ্টের কথা প্রকাশ্যে আনলেন রাজ কুন্দ্রা। সেটি হলো— জেলবন্দি সময়ের অভিজ্ঞতা। জানালেন, জেলে থাকার সময় প্রতিটি রাত তিনি কেঁদে ভাসিয়েছিলেন।

পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ। তার পর প্রায় দুই বছর মুখ লুকিয়ে ছিলেন। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

আর্থার রোড জেলে ৬৩ দিন কাটানোর অভিজ্ঞতা কেমন ছিল, সেটা জানাতে গিয়ে রাজ বলেন, ‘যখন রাতে ঘুমোতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁ দিকে যে শুতো তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি।’

জেলের ভেতরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। সেই প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেন রাজ। তার হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে যে ছবিটি হচ্ছে তার নাম ‘ইউটি-৬৯’। আগামী ৩ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অভিনীত ‘ইউটি সিক্সটিনাইন’। 

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit