সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আগামী ১৬ এপ্রিল দেশটিতে সফরে যাচ্ছে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। সফর শেষে আগামী ২১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মো. মনোয়ার হোসেন, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit