রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

‎​‎‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ‎বুধবার (৮ এপ্রিল) সকালে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের ৫এস সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ‎স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে আলী হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এসময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার বিএসএফ ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
‎​
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা উসকানিতে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ-কে চিঠি দেওয়া হয়েছে। মরদেহ দ্রুত ফেরত আনতে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ‎এদিকে সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও চরম ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্বজনরা দ্রুত মরদেহ ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আলী হোসেনের পরিবার অত্যন্ত দরিদ্র এবং এই ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit