রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪২ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : বরিশালের দিক থেকে আসতে ঝালকাঠি শহরের প্রবেশদ্বারকে “ঝালকাঠি চত্বর” নামে নামকরন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সেখানে ১৮ ফুট উচ্চতার মনোমুগ্ধকর নক্সায় ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছ‌বি সম্বলিত একটি ম্যুরাল নির্মান করা হযেছে।

বুধবার ৮ মার্চ বেলা সারে ১১ টায় চত্বরটির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলোক উম্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যুরালটির উপরের অংশে বানানো হয়েছে কংক্রিটের ইলিশ মাছ, মধ্য ভাগে বড় আকারের তিনটি পেয়ারা। আর নিচের অংশের চারপাশে শোভা পেযরছে ঝালকাঠির ঐতিহ্যবাহী স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শনসমূহ।

ম্যুরাল শিল্পী আতিক ইসলাম বলেন, পুরনো জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট, সুগন্থা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য, এবং ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির দৃশ্য স্থান পেয়েছে এখানে। ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেনের দেয়া পরিকল্পনা ও নক্সা অনুযায়ী ভাস্কর্য ও ম্যুরাল শিল্পী আতিক ইসলাম এবং আল-আমীন আকন এটি তৈরি করছেন। এদের সাথে শিল্প সহযোগিতায় রয়েছেন গোলাম রাব্বি ও আক্কাস আকন।

পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, ঝালকাঠি চত্বর হবে এমন এক মিলনস্থল, যেখানে ইতিহাসের ছোঁয়া, শিল্পের সৌন্দর্য এবং আধুনিক নগর নান্দনিকতা একত্রে মিশে যাবে।’দর্শনার্থীরা বলেন, এই জায়গাটিতে আসলে মনোমুগ্ধকর পরিবেশে গাছের ছায়ায় বসলে প্রান জুড়িয়ে যায়। একই সাথে ইতিহাস ঐহিয্য মনে করিয়ে দেয়।

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit