রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তালাকের জেরে খুন,অতঃপর

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি আরবে কর্মরত অবস্থায় পরিচয় হয়। প্রায় ৭ বছর আগে তারা বিয়ে করেন এবং তাদের ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তবে দাম্পত্য জীবনে নির্যাতনের অভিযোগে প্রায় এক বছর আগে মলি আক্তার তাকে তালাক দিয়ে কুয়েতে চলে যান। সম্প্রতি দেশে ফেরার পর ইসমাইল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ভিকটিম তা এড়িয়ে চলেন।

গত ১৪ মার্চ ভোরে একটি ফোনকল পেয়ে মলি আক্তার ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর তার বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তার বাবা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি করে অভিযানে চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের পরিচয় নিশ্চিত করে এবং মামলার প্রধান আসামি হিসেবে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit