বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ তালাকের জেরে খুন,অতঃপর ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ গারো পাহাড়ের সবুজে ঘেরা শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি- জামায়াতের লডাই হবে শেয়ানে শেয়ানে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।

মূলত কোনো প্রকার কাগজপত্র ব্যতিরেখে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতিত মজুত ও বিক্রয়ের দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।

কোস্টগার্ড দক্ষিণ জোন এর মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারা বাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit