শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ এসো হে বৈশাখ এসো হে …” শুভ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশন ও এসো হে বৈশাখ .. গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অন্যতম।

আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালী অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। বাংলা নববর্ষ বাঙালীর প্রাণের উৎসব।

এ উৎসবকে আনন্দমূখর, নিরাপদ পরিবেশে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং সকল শ্রেণি- পেশার মানুষকে বাংলা নববর্ষ অনুষ্ঠানসমুহে অংশগ্রহণের জন্য আহবান জানান ইউএনও রিপামনি দেবী। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।‎

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit