শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নামাজে যে সুরার প্রতিটি আয়াতের জবাব দেন মহান আল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : সুরা ফাতিহার প্রথম ৩ আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, শেষের ৩ আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকট প্রার্থনা ও দরখাস্ত কীভাবে করবে সেটাই শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাঝের ১ আয়াতে প্রশংসা ও দোয়া উভয়টির পদ্ধতি শিখিয়েছেন তিনি।

বিশুদ্ধ হাদিসের গ্রন্থ মুসলিম শরিফে হজরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, নামাজ (অর্থাৎ সুরাতুল ফাতিহা) আমার ও আমার বান্দাদের মধ্যে দুভাগে বিভক্ত। অর্ধেক আমার জন্য আর বাকি অর্ধেক আমার বান্দাদের জন্য।

আমার বান্দারা যা চায়, তা তাদের দেয়া হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন বান্দারা বলে ‘আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন’ (সব প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহর) তখন আল্লাহ বলেন, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। আর যখন বলে ‘আর রাহমানির রাহিম’, তখন তিনি বলেন, আমার বান্দা আমার মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে।

যখন বলে ‘মালিকি য়াওমিদ্দীন’, তখন তিনি বলেন, আমার বান্দারা আমার গুণগান করছে। যখন বলে, ‘ইয়্যাকা না‘বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন’, তখন তিনি বলেন, এ আয়াতটি আমার ও আমার বান্দাদের মধ্যে সংযুক্ত। কারণ, এর এক অংশে আমার প্রশংসা আর অপর অংশে বান্দাদের দোয়া ও আরজ রয়েছে।

সঙ্গে এ কথাও বলা হয়েছে, বান্দারা যা চাইবে, তারা তা পাবে। বান্দারা যখন বলে ‘ইহদিনাস সিরাতল মুসতাকিম’ (শেষ পর্যন্ত), তখন আল্লাহ বলেন, এসবই আমার বান্দাদের জন্য আর তারা যা চাইবে, তাই পাবে। (তাফসিরে মাজহারি-১৫-২৯)

 

 

কিউটিভি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit