বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

হ্যাটট্রিক হারের পর জয়ে ফিরল শ্রীলংকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে টানা তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় শ্রীলংকা। অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে জয়ে ফিরল ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের হয়ে ৮২ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৭৫ বলে এক চার আর সমান ছক্কায় ৫৯ রান করেন লোগান ভেন বেক। এছাড়া ২৯ রান করেন কলিন একারমেন।

টার্গেট তাড়া করতে নেমে সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশানকার জোড়া ফিফটিতে ১০ বল আগে ৫ উইকেটের জয় পায় শ্রীলংকা।

দলের জয়ে ১০৭ বলে সাত বাউন্ডারিতে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন সামারাবিক্রমা। ৫২ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করে ফেরেন ওপেনার পাথুম নিশানকা। তিনি চলতি বিশ্বকাপে ধারাবাহিক রান করে যাচ্ছেন। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের তিন ম্যাচে ৫১, ৬১ ও ৫৪ রান করেছেন। 

শ্রীলংকা বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়। সেই ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৪২৯ রান করে। টার্গেট তাড়ায় ১০২ রানে হারে শ্রীলংকা।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রানের পাহাড় গড়েও জিততে পারেনি লংকানরা। সেই ম্যাচে শ্রীলংকা হারে ৬ উইকেটে। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করে শ্রীলংকা হেরে যায় ৫ উইকেট। টানা তিন ম্যাচে হারের পর অবশেষে শনিবার জয়ের দেখা পেল লংকানরা।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit