মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আ’লীগ দেশের সংবিধানকে সমুন্নত রেখে জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর…..সমাজকল্যান মন্ত্রী

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান এমপি বলেছেন বিএনপি-জামায়াত এখনো স্বাধীনতাকে স্বীকার করেনা। এখনো বিএনপি-জামায়াত পাকিস্তানের তাঁবেদারি করছে। বর্তমান আ’লীগ সরকারের নেতৃত্বে হওয়া বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করতে এবং আসন্ন সংসদ নির্বাচনকে ভন্ডুল করতে ষড়যন্ত্র করছে তারা। উন্নত দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইশরকুল দক্ষিণ পাড়া সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সমাজ কল্যান মন্ত্রী বলেন,  বিএনপি-জামায়াত যতই চেচামেচি করুক, যতই ষড়যন্ত্র করুক, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত কারা জন্য যতই অরাজকতার সৃষ্টি করুক কোনো লাভ হবে না। এদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে।

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, যদি এতই জনপ্রিয় হন তাহলে নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। ২৪ সালের জানুয়ারির নির্বাচনে জনগণ যদি আপনাদের( বিএনপিকে) ভোট দেয় তাহলে আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে দিবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, তাই বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি যদি আবারো দেশে উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত করতে অরাজকতা সৃষ্টি , আগুন সন্ত্রাশী কর্মকাণ্ডের চেষ্টা ও সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে আওয়ামীলীগ নেতাকর্মী ও দেশের মানুষ শক্ত হাতে তাদের প্রতিহত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহুসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইশরকুল দক্ষিণ পাড়া সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে মন্ত্রী কালীগঞ্জ উপজেলার ভোটমারী উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ন কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit