শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের

২৮ তারিখ সরকারের নয়, বিএনপির পতনযাত্রা শুরু হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনীতি থেকে মেধাবীরা দূরে সরে যাচ্ছে। রাজনীতির মঞ্চ তো সে জন্য খালি থাকছে না! মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা রাজনীতির মঞ্চ দখল করছে এবং মেধাহীনরা পার্লামেন্টেও যাচ্ছে। দেশও পরিচালনা করছে। সে জন্য মেধাবীদের রাজনীতিতে আসা প্রয়োজন।’আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে আমরা কেউ রাজনীতি বাইরে নই। কেউ রাজনীতি না করলেও রাজনীতির প্রভাব প্রত্যেকের জীবনে আছে। সে জন্য আমি মনে করি, আমাদের শিশুদের; ভবিষ্যত বাংলাদেশের কর্ণধারদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সুস্থ রাজনীতি দেশে দরকার। অসুস্থ রাজনীতি সমাজকেও অসুস্থ করে দেয়। সহিংসতার রাজনীতি এবং সব কিছুকে উড়িয়ে দেওয়ার রাজনৈতিক যে সংস্কৃতি আমরা চালু করেছি—এটি পুরো রাজনীতিকে অসুস্থ করে দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘মেধাবীরা না এলে যারা সুযোগ-সন্ধানী তারা রাজনীতিতে জায়গা করে নেয়। আজকে দুঃখজনক হলেও সত্য যে, রাজনীতি যে একটি ব্রত, দেশ সেবা-সমাজে সেবা, দেশ পরিবর্তন, সমাজ পরিবর্তন, সমাজ উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন—রাজনীতি যে পেশা নয়, এটি একটি ব্রত সেটাই অনেক রাজনীতিবিদ জানে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল ঢাকায় দুটি বড় সমাবেশ হয়েছে এবং দুটি সমাবেশের মধ্যে দূরত্ব ছিল মাত্র দুই কিলোমিটার। ঢাকা শহরে বিন্দুমাত্র কোনো গণ্ডগোল হয়নি। রাজনীতির চর্চাটা তেমনই হওয়া প্রয়োজন কিন্তু নয়াপল্টনের সামনে সমাবেশ থেকে বলা হলো, ২৮ তারিখ তারা সমাবেশ করবেন, তখন থেকে সরকারের পতনের যাত্রা শুরু হবে। মানুষ হস্যরস করে বলে, এটা এবারের ২৮ তারিখ নাকি আগামী বছরের ২৮ তারিখ নাকি তার পরের বছরের ২৮ তারিখ। আজকে নাকি ২৮ অক্টোবরের আগেই সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। বিএনপি কিছু দিন আগে বলেছিল, অক্টোবর মাসে ফাইনাল খেলা। আমরা আশা করেছিলাম, অক্টোবর মাসের শুরুতে তারা ফাইনাল খেলার দিন-তারিখ ঘোষণা করবে। তারপর বলল, পূজার পরে। এখন দেখলাম, সেটি ২৮ অক্টোবর নিয়ে গেছে। খুব সহসা, ২৮ অক্টোবর তারা নির্বাচনের পরে আন্দোলনের ঘোষণা দেবে।’

তিনি আরও বলেন, ‘গত প্রায় ১৫ বছর ধরে আমরা বিএনপির এই আন্দোলনের হুমকির মধ্যে আছি। বাস্তবতা হচ্ছে, বিএনপিকর্মী ছাড়া জনগণের সম্পৃক্ততা সেখানে নেই।’হাছান মাহমুদ বলেন, ‘তারা ঘোষণা করেছে ২৮ তারিখ সরকারের পতনযাত্রা। আসলে ২৮ তারিখ বিএনপির পতনযাত্রা শুরু হবে। আগামী নির্বাচনের পরে আমরা আবার তীব্র আন্দোলন গড়ে তুলব, সহসা এই ঘোষণা তাদের করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit