শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নতুন লুকে ভাইরাল আমির খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে তার পরিচয় ‘মিস্টার পারফেকশনিস্ট’। পর্দায় চরিত্রের প্রয়োজনে কখনও আমূল বদলে ফেলেন নিজের চেহারা, আবার কখনও অভিনয়ের দক্ষতায় জয় করেন দর্শকের হৃদয়। তবে এবার কোনো নতুন সিনেমার চরিত্র নয়, বরং নিজের স্বাভাবিক চেহারা দিয়েই আলোচনায় উঠে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান।

সম্প্রতি এক অনুষ্ঠানে আমিরকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। মাথাভর্তি পাকা চুল, ধূসর আভা আর সাদামাটা সাজে হাজির হয়ে চমকে দিয়েছেন উপস্থিত সবাইকে। তবে চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হলেও মেজাজে ছিলেন বেশ ফুরফুরে। তাঁর এই নতুন লুক ঘিরেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে নানা আলোচনা।

আমিরের চেহারায় এমন পরিবর্তন দেখে অনেকেরই ধারণা, নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। কারণ, পর্দায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন তিনি। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো থেকে শুরু করে চেহারায় বড় ধরনের পরিবর্তন আনা সবকিছুতেই তার প্রস্তুতি থাকে নিখুঁত।

তবে এবার ভক্তদের সেই ধারণায় পানি ঢেলেছেন আমির নিজেই। নতুন কোনো সিনেমার জন্য নয়, বরং নিজের চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, আপাতত চুলে আর কলপ বা রং করছেন না। প্রতিদিন একইভাবে চুলে রং করাটা তাঁর কাছে একঘেয়ে হয়ে উঠেছিল। তাই সেই অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন।

আমিরের এমন খোলামেলা স্বীকারোক্তিতে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যেও তৈরি হয় হাস্যরসের পরিবেশ। এ সময় বলিউডের খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই মজা করে বলেন, আমিরকে যখনই নতুন কোনো অবয়বে দেখা যায়, তখনই বুঝতে হবে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা কিংবা চর্চা শুরু করেছেন তিনি।

সুভাষ ঘাইয়ের এই রসিক মন্তব্যে নতুন লুক নিয়ে আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। তবে আমিরের বক্তব্যে আপাতত স্পষ্ট, তার পাকা চুলের পেছনে নতুন কোনো সিনেমার রহস্য নেই। বরং নিজের স্বাভাবিক চেহারাকে সহজভাবে গ্রহণ করার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।

বলিউডে যেখানে তারকাদের চেহারার তারুণ্য ধরে রাখতে নানা ধরনের প্রসাধনী ও পরিচর্যার প্রচলন রয়েছে, সেখানে আমিরের এমন সিদ্ধান্তও আলাদা করে নজর কেড়েছে। বয়সের স্বাভাবিক পরিবর্তন আড়াল না করে নিজের মতো করে বাঁচার এই প্রবণতা ভক্তদের কাছে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৬,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit