বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হতে পারে। তবে, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে সম্ভাব্য কয়েকটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডের পছন্দ আগামী ৩০ নভেম্বর। তবে, চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বোর্ড সূত্র বলছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবেচনায় নভেম্বরের শেষ সপ্তাহে যেকোনো দিন ফল প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ। তবে, এক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ৩০ নভেম্বর বৃহস্পতিবারকে বেছে নিতে চায়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকটি বিষয়ের উত্তরপত্র দেখা শেষ হয়েছে এবং তা পরীক্ষকরা জমা দিয়েছেন। নম্বর ইনপুট দেওয়ার কাজও শুরু হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহের শেষ দিনকে (৩০ তারিখ) ফল প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা সেভাবেই প্রস্তাবনা পাঠাব। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ফল প্রকাশের তারিখ চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৪ অক্টোবর পর্যন্ত চলে এ পরীক্ষা। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ড, কারিগরি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হয় এ পরীক্ষা। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

কিউএনবি/বিপুল/১৮.১০.২০২৩/ রাত ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit