সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদিনহো ঢাকায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো ঢাকা এসেছেস। বুধবার বিকাল ৩ টার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঢাকায় বিকেলে সফর শেষ করে রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।

৪৩ বছর বয়সি এই স্ট্রাইকার রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। 

বার্সার জাগরণের নেপথ্যে রোনালদিনহোরও ভূমিকাকে বড় করে দেখেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। এসি মিলানের হয়েও সিরি আ জিতেছেন রোনালদিনহোও। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit