রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

জোড়া গোলের সঙ্গে রেকর্ডও গড়লেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক পেরুকে ২-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধেই জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

পাঁচ দিন আগে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ে বদলি হয়ে মাঠে নেমেছিলেন মেসি। আজ লাওতারো মার্তিনেজের জায়গায় তাকে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার একাদশে ফিরিয়ে আনা হয়। 

৪২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য ঠিক করে দেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজ পেরুর বক্সে বাঁ প্রান্তে পাস বাড়ান নিকো গঞ্জালেসকে। ফিওরেন্তিনা উইঙ্গার বক্সে মেসিকে ক্রস করেন। বাঁ পায়ের ঠান্ডা মাথার শটে বল জালে জড়ান মেসি। 

এই গোলের মধ্য দিয়ে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকে টপকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি (৩০)। 

ঠিক এর ১০ মিনিট পরই নিজের এই গোল সংখ্যাকে ৩১-এ উন্নীত করেন ইন্টার মায়ামি তারকা। ৪২ মিনিটে এনজো ফার্নান্দেজের বক্সে বাড়ানো পাসে শট নিতে গিয়ে ডামি করেন হুলিয়ান আলভারেজ। 

আর্জেন্টাইন স্ট্রাইকারের ডামিতে শট নেওয়ার সুযোগ পেয়ে যান মেসি। এ যাত্রায়ও গোল করতে তার ভুল হয়নি। 

মেসির জন্য এক খুদে দর্শক ঢুকে পড়েছিল মাঠে। নিরাপত্তারক্ষীরা পরে তাকে নিয়ে বের করে দিয়েছে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ম্যাচে সর্বোচ্চসংখ্যক জোড়া গোলের রেকর্ডেও এখন ভাগ বসালেন মেসি। 

চিলির অ্যালেক্সিস সানচেজ ও বলিভিয়ার হোয়াকিন বোতেরোর সঙ্গে সমান ৫ বার করে ম্যাচে জোড়া গোল করেছেন। সব মহাদেশ মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসি এখন চতুর্থ। ৩৯ গোল নিয়ে শীর্ষে গুয়াতেমালার কার্লোস রুইজ। ৩৬ গোল নিয়ে দুইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, ৩৫ গোল নিয়ে তিনে ইরানের আলি দায়ি ও ৩১ গোল নিয়ে চারে মেসি। 

পেরুর বিপক্ষে মেসি হ্যাটট্রিকও পেতে পারতেন। ৫৭ মিনিটে তার করা গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। হ্যাটট্রিক না হলেও বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে গোল করে আজ একটি গেরো ছুটিয়েছেন মেসি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit