শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ভারতের বিপক্ষে হারের কারণ জানালেন ওয়াসিম আকরাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। গত শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। 

সেই ম্যাচে ২ উইকেটে ১৫৫ রান করে ভালো পজিশনেই ছিল পাকিস্তান। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯১ রানেই অলআউট হয় বাবর আজমরা। 

টার্গেট তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে হারের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

পাকিস্তানের স্থানীয় একটি চ্যানেলকে ওয়াসিম আকরাম বলেছেন, আমি এই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। এখন কোনও ফিটনেস পরীক্ষা হয় না। মিসবাহ যখন কোচ এবং নির্বাচক ছিলেন, তখন তিনি ইয়ো-ইয়ো টেস্ট এবং অন্যান্য পরীক্ষা করাতেন।

তিনি আরও বলেন, একজন পেশাদার ক্রিকেটারের অন্তত মাসে একবার ফিটনেস পরীক্ষা করা উচিত। যদি আপনি সেটা না করেন তাহলে কী হতে পারে! ২ উইকেটে ১৫৫ করার পর ১৯৯ রানে অলআউট এবং পরাজয়!

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit