রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

মিকি আর্থারকে পাল্টা খোঁচা ভারতের সাবেক ক্রিকেটারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে ৭ উইকেটে হারার পর শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থার বলেছিলেন, আহমেদাবাদের আবহ দেখে মনে হচ্ছে এটা আইসিসির নয়, বিসিসিআইয়ের দ্বিপক্ষীয় কোনো ইভেন্ট। ‘সত্যি বলতে কি, এটি দেখে ঠিক আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে দ্বিপক্ষীয় সিরিজ, মনে হয়েছে বিসিসিআইয়ের ইভেন্ট। আজ রাতে লাউড স্পিকারে “দিল দিল পাকিস্তান” খুব একটা শুনিনি।’

দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভুত আর্থারের এই মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, শোয়েব মালিক ও মঈন খানরা বলেছেন, অজুহাত দাঁড় করানো এবং হতাশা হওয়া পাকিস্তানি সমর্থকদের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর চেষ্টা হিসেবে এই মন্তব্য করেছেন তিনি। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তো ধুয়েই দিয়েছেন আর্থারকে।

আকাশ চোপড়া আর্থারের বেশি সমালোচনা করেছেন ‘দিল দিল পাকিস্তান’ গানের অংশটুকু নিয়ে। টুইটারে (বর্তমান এক্স) লিখেছেন, ‘ডিজে ওয়ালা বাবু, আমার গান বাজাও না…আমি বলতে চাইছি, এটা কি সিরিয়াসলি বলছেন? হায়দরাবাদে যে সমর্থকেরা ‘পাকিস্তান জিতেগা’ স্লোগান দিয়েছে, এ নিয়ে কি শ্রীলঙ্কা কোনো অভিযোগ করেছে?’ আকাশ এরপর যোগ করেছেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিজে যদি “দিল দিল পাকিস্তান’ গানটি বাজাত, তাহলে আমি বাস্তবিক অর্থেই বিস্মিত হতাম।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit