বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

এক সপ্তাহে গাজায় ১০ লাখ লোক বাস্তুচ্যুত: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় সপ্তাহের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি হামলা। হামলার এক সপ্তাহে সেখানকার ১০ লাখ লোক বাস্ত্যুচুত হয়েছে। এমনটি জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরা।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা এএফপিকে বলেন, গাজায় সংঘাতের প্রথম সাত দিনে আনুমানিক এক মিলিয়ন (১০ লাখ) মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় ইসরায়েলের টানা বোমা হামলায় সেখানকার জীবন কেমন হয়ে গেছে, তার হিমশীতল বিবরণ দেন জাতিসংঘের সংস্থাটির কর্মীরা। আজম নামে এক কর্মী ভয়েস নোটে তার সহকর্মীদের বলেন, কয়েকদিন ধরে গাজায় থাকার মানে টিকে থাকা, বেঁচে থাকা নয়।  

সাহায্য সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ উপত্যকায় পরিস্থিতি বিপর্যয়কর।

Our colleague Azzam in the?#GazaStrip tells us the “bombardment doesn’t stop.”

The situation is unbearable. These are the messages we’re receiving.#HearTheirVoices pic.twitter.com/vXmsYqGAKh

— UNRWA (@UNRWA) October 15, 2023

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র সংগঠন হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এক পর্যায়ে গাজা অবরুদ্ধ করে দেয় ইসরায়েল। সেখানে পানি, খাবার, জ্বালানি সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।

ইসরায়েল গাজা সিটিসহ উত্তরাঞ্চলের ১১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরে যেতে বলেছে। তাদের সেনারা সেখানে স্থল অভিযান চালাতে চায়।  

গাজা সীমান্তে ইসরায়েল ট্যাংক ও যুদ্ধাস্ত্র জমা করছে। ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৩২৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে রয়েছে ৭২৪ শিশু। আর হামাসের হামলায় ২৮৬ সৈন্যসহ  এজ হাজার ৩০০ ইসরায়েলির প্রাণ গেছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit