বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

অতিথিদের সঙ্গে খারাপ আচরণে বিরক্ত গম্ভীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে টস করার সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বাবর আজমকে দেখানোর সঙ্গে সঙ্গেই বিদ্রুপের সুর তোলেন মাঠে থাকা দর্শকেরা। আর এই ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর।

ম্যাচ চলাকালীন সময়ে টেলিভিশন সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে গম্ভীর বলেন, ‘নিজের দেশকে অবশ্যই সমর্থন করুন কিন্তু সফরকারীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমাদের মনে রাখতে হবে তারা আমাদের অতিথি এবং তারা এখানে বিশ্বকাপ খেলতে এসেছে।’গম্ভীর মনে করেন আমাদের দর্শকদের এটি বুঝতে হবে যে তারা যেহেতু আমাদের অতিথি, তাদের সঙ্গে খারাপ আচরণ করা মোটেও শোভন দেখায় না।

আহমেদাবাদে প্রতিপক্ষের প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে দাঁড়াতেই পারেনি বাবর-শাহিনরা। শুরুতে পাকিস্তানের ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়েছেন জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবদের কাছে। শেষ ৭ উইকেট তারা হারায় মাত্র ৩৬ রানে। পরে এক রোহিতের ব্যাটের সামনে পাত্তা পাননি শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit