রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা পরিষদের এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন মোহনা ত্রিপুরা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শিশু-কিশোরী ক্ষমতায়নে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এ এক ঘন্টার জন্য প্রতীকী চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণ ও পালন করেন, এনসিটিএফ- খাগড়াছড়ি জেলা শাখার সা. সম্পাদক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোহনা ত্রিপুরা।

রবিবার(১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিকী হিসেবে এক ঘন্টার জন্য পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড চেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরা দম্পত্তির বড় মেয়ে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,  চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেন। চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
গার্লস টেকওভার প্ল্যান ইন্টারন্যাশনালের একটি প্রতিকী কর্মসূচি, ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ)’র মাধ্যমে মেয়েদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়। সামাজিক নেতৃত্বে ভূমিকা পালনে এগিয়ে আনতে নারীদের স্বপ্ন দেখানো আর সাহস জোগাতে এই আয়োজন করে থাকে প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে এক দিনের জন্য সমাজের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব হস্তান্তর করা হয় একজন কিশোরীর কাছে। এই “গার্লস টেকওভার” কর্মসূচিটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ,পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো: জসীম উদ্দিন,পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, জাবারাং’র প্রজেক্ট অফিসার দোলন দাশসহ এনসিটিএফ’র সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit