বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত আইফোন হারালেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। চলমান বিশ্বকাপে গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গেলে এমন ঘটনা ঘটে। এদিন আনুশকা শর্মাও ছিলেন সেখানে। ভারতের জন্য গলা ফাটাতে উপস্থিত ছিলেন উর্বশী আর সেখানেই অপ্রীতিকর ঘটনার শিকার হন। শনিবার স্টেডিয়াম থেকে বেশ কিছু ভিডিও সোশ্যালে শেয়ার করেছিলেন অভিনেত্রী। নীল পোশাকে দর্শকাসনে দেখা গিয়েছে তাকে। বিপত্তি টের পেলেন অনেক পরে। স্টেডিয়ামেই হারালেন ফোন।

রবিবার সোশ্যালে একটি পোস্ট করে বিষয়টি অনুরাগীদের নজরে এনেছেন উর্বশী। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্রই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’ সেই পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন ‘সনম রে’ খ্যাত অভিনেত্রী।

পোস্ট ছড়িয়ে পড়তেই সেখানে অনুরাগীদের নানা মন্তব্য চোখে পড়েছে। কেউ কেউ অভিনেত্রীকে সহানুভূতি জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’ এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ডের সঙ্গে ঊর্বশীর সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে কেউ আবার মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পাণ্ডের কাছে রয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit