মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায় প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের মহররমের প্রথম ১০ দিনের পর খামেনির দাফন বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ২১ বছর পর বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে বিএসএফের পুশইন চেষ্টা, রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

’১৪, ’১৮ এর নির্বাচন ’২৪ এ হবে না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ আবারও ভোটে কারচুরির অপচেষ্টায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাইছেন। বিনা ভোটারেই নির্বাচিত হবেন, সেটা তো হবে না। ২০১৪ তে যেটা পেরেছেন, ২০১৮ তে যেটা করতে পেরেছেন, ২০২৪ সালে সেই নির্বাচন আপনি (শেখ হাসিনা) করতে পারবেন না। কারণ মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবার আজ জোচ্চুরি করা যাবে না।  

রাজধানীর গুলশানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার ও ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রোববার  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গণতান্ত্রিক বিশ্ব থেকে বিএনপি সাহস সঞ্চার করছে জানিয়ে তিনি বলেন, পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে  অবস্থান নিয়েছে, তা আমাদের সাহস যোগাচ্ছে। 

নেতাকর্মীরা উজ্জীবিত জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সবাই এবার রাজপথে নেমে গেছি। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই। যারা মাঠে আছে, তাদের মধ্যে হতাশা থাকে না। তিনি আরও বলেন, ‘যুগপৎ আন্দোলন যারা করছি, তাদের মধ্যেও কোনো হতাশা নেই। আমাদের কত নেতাকর্মী জীবন দিচ্ছে। তবুও হতাশা নেই। বিজয় আমাদের হবেই।’অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit