বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে আছে চারটি বড় চমক। ৪ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে যারা আছেন অভিষেকের অপেক্ষায়। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজি ঘোরি। এই চারজনের মধ্যে কেবল ঘোরির আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। গত মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি।

দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। দলের পাঁচ সদস্য আওয়াইস, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান এখন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন। 

পিএসএলে যারা খেলছেন তাদের বাদ দিয়ে বাকি সদস্যরা ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষ হবে ১ মে। পিএসএল খেলোয়াড়রা তাদের দলের অভিযান শেষ হলে ক্যাম্পে যোগ দেবেন। দলটি ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। যাদের দল ৩ মে পিএসএল ফাইনালে খেলবে তারা সেই ম্যাচের পরপরই বাংলাদেশে আসবেন। দুটি টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ মে ও ১৬ মে। টেস্ট দুটি হবে ঢাকা ও সিলেটে।

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit