সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ক্লাবে এবার নায়ক সালাহ হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগের ফুটপাতে বাস করা অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল)  বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

আমরা বিএনপি পরিবার-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ কথা জানিয়েছেন।

তিনি জানান, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ করা হয়। এ সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের দুর্দশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

এরপর অসহায় গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় গোলাপি বেগমের বসবাসের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে পুনর্বাসনে নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ ধারাবাহিকতায় এদিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা যায়, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েটের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit