শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় গাজার ২৮ চিকিৎসাকর্মী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৮ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা এবং আনাদলু এজেন্সি।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা শনিবার বলেন, গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমাগত হামলা ও গোলাবর্ষণে ২৮ জন চিকিৎসাকর্মীকে নিহত হয়েছে।

তিনি আরও জানান, এ সময় কয়েক ডজন স্বাস্থ্যসেবা কর্মী ছাড়াও অন্যান্যরা আহত হয়েছেন এবং ইসরায়েলের হামলার কারণে ১৫টি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া বেইত হানুন হাসপাতাল এবং আল-দুররাহ চিলড্রেন’স হাসপাতাল পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং ২৩টি অ্যাম্বুলেন্স গাড়িও নষ্ট হিয়ে গেছে বলেও জানান ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী বিমান থেকে সাদা ফসফরাস ফেলায় গাজার আল-দুরা শিশু হাসপাতালকে তাৎক্ষণিক খালি করতে হয় বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit