বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কৌশানির সোজা উত্তর, ‘রাজ চক্রবর্তীর সঙ্গে আমার সম্পর্কের গুঞ্জন রয়েছে ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির সময় থেকে।’
অভিনেত্রী আরও বলেন, ‘সম্প্রতি ‘প্রলয়ে’র সাকসেস পার্টিতে উনার সঙ্গে নাচে অংশগ্রহণ করায় সেই গুঞ্জন আবার ছড়িয়েছে নতুন করে। তাই বলে কি সাকসেস পার্টিতে নাচব না!’শুভশ্রীর সঙ্গে সম্পর্কের তিক্ততা প্রসঙ্গে কৌশানি বলেন, ‘এইটা একেবারেই ভুল কথা, সাকসেস পার্টিতে শুভশ্রীকে নাচতে মানা করা হয়, কারণ ও অন্তঃসত্ত্বা।’
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫৫