স্পোর্টস ডেস্ক : দেখে শোনে খেলছিলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও ইমাম-উল হক। ৭ ওভার পর্যন্ত সাবলীল ছিল তাদের খেলা। ওপেনিং জুটি থেকে বড় স্কোরের স্বপ্ন বুনছিল পাকিস্তানের ক্রিকেটভক্তরা।
এর আগে আহমেদাবাদে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। দুই ব্যাটসম্যান ৪১ রানের জুটি গড়েন। প্যাভিলিয়নের পথ ধরার আগে শফিক ২০ রান করেন ২৪ বল খরচা করে। ইমাম উল হক ব্যাটি করছেন ২২ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের দলীয় স্কোর অর্ধশতক হতে ২ বাকি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন বাবর আজম।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৮