বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

টি-টোয়েন্টিতে ৪২৭ রান! আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বেশ পরিচিত হলেও এবার ক্রিকেটেও শোনা যাবে দেশটির নাম। টি-টোয়েন্টি ক্রিকেটে যে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সদস্য দেশগুলোর বিশ ওভারের ম্যাচকে আইসিসি আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর থেকে নিয়মিত দেখা মিলছে বিস্ময়কর সব ঘটনা, রেকর্ডের। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার হয়েছে চারশ রান! সেটিই আবার করেছে আর্জেন্টিনার মেয়েরা।

চিলির মেয়েদের বিপক্ষে শুক্রবার ২০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিল দক্ষিণ আমেরিকার দেশটি। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ড নেপালের।

রেকর্ডের মালায় গাঁথা হয়েছে ম্যাচটি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত স্কোরকার্ড অনুযায়ী, ম্যাচে ৬৪টি নো বল করেছে চিলি। সব মিলিয়ে অতিরিক্ত থেকে দিয়েছে ৭৩ রান। নারী, পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটিই বিশ্ব রেকর্ড।

আর্জেন্টিনার দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। লুসিয়া টেইলর ৮৪ বলে ২৭ চারে করেছেন ১৬৯ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে ২৩ চারে খেলেছেন ১৪৫ রানের ইনিংস।

দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনো উইকেটে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২০১৯ সালে ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭ রানের জোট।

ইনিংসে কোনো ছক্কা মারতে না পারলেও ৫৭টি বাউন্ডারি মেরেছে আর্জেন্টিনার ব্যাটাররা। এক ইনিংসে কোনো দলের এটিই সর্বোচ্চ চারের রেকর্ড। সৌদি আরবের বিপক্ষে বাহরাইন মেরেছিল ৫০টি চার।

এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান দিয়েছেন চিলির ১৫ বছর বয়সী অভিষিক্ত পেসার ফ্লোরেন্সিয়া মার্তিনেস। এক ওভারে এত বেশি রান খরচের নজির নেই আর কারো। চার ওভারের স্পেলে ৯২ রান খরচ করেছেন কন্সতান্সা ওইয়ারসে। টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং এটি। একই ম্যাচে এই তালিকার দুই নম্বরে উঠেছে ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর নাম।

চিলিকে ৬৩ রানে অলআউট করে ম্যাচটি ৩৬৪ রানে জিতেছে আর্জেন্টিনা। এটিও বিশ্ব রেকর্ড। তিনশর বেশি রানের ব্যবধানে জয়ের নজির আছে আর মাত্র একটি। মালির বিপক্ষে উগান্ডার ৩০৪ রানের জয়।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit