বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ভারতের একাদশে ফিরলেন গিল, অপরিবর্তিত পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছন স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়াকে ৬ উইকেট ও আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। একাদশে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন ইশান কিষাণ।

অপরদিকে, পাকিস্তানও জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারাও। নেদারল্যান্ডকে ৮১ রান ও শ্রীলংকাকে রেকর্ড রান তাড়া করে ৬ উইকেটে জয় পায় বাবর আজমের দল। ভারতের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit