রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

হেলিকপ্টারে চড়ে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন নিপুণ বললেন হলে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা দেখতে

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক চিত্র নায়িকা নিপুণ আক্তার হলে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমা দেখার আহবান জানান। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় শারিরিক প্রতিবন্ধীদের নিয়ে ‘হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আহবান জানিয়েছেন।নিপুণ আক্তার সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে নামেন। তিনি বলেন, ‘মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি শুধু একটি সিনেমা নয়। একটি উঠে এসেছে বাংলার ইতিহাস। বাংলার যে একটি কালো অধ্যায় রয়েছে সেটিও আপনারা এটা থেকে জানতে পারবেন। একজন মুজিব কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সেটাও উঠে এসেছে।
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।টুর্ণামেন্টটির আয়োজন করেছে ‘*ডিম* ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’। মোট চারটি বিভাগ এতে অংশ নিচ্ছে। রবিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। *ডিম* ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন এর কর্ণধার হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ‘শারিরিক সমস্যা থাকলেও যে আমরা পারি সেটা দেখাতে চাই। ইতিমধ্যেই আমরা ভারতে একাধিকবার সফর করেছি। আগামী মার্চেও দেশের বাইরে আরেকটি টুর্নামেন্ট রয়েছে।’

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit