আন্তর্জাতিক ডেস্ক : গাজায় রাতভর বোমা হামলায় হামাসের একজন সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
গাজা সিটিতে শুক্রবার রাতভর হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় শনিবার এই তথ্য জানিয়েছে।
নিহত ওই হামাস নেতার নাম মুরাদ আবু মুরাদ। তিনি হামাসের আকাশপথে অভিযান বিভাগের প্রধান ছিলেন।
ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলের যুদ্ধবিমান হামাসের একটি অপারেশনাল সেন্টারে আঘাত হানে। সেখানেই হামাস নেতা মুরাদ আবু মুরাদ নিহত হন।
তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ১:০৬