বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখেন না নিউজিল্যান্ডের কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিপকে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলেও কিউইদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা। কিন্তু ম্যাচের আগের দিন কিউইদের কোচ বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে জল ঢেলে দিলেন। তার দাবি, যে ৬-৭টি দল বিশ্বকাপ জেতার সামর্থ রাখে, সেখানে বাংলাদেশের নাম নেই। অর্থ্যাৎ টাইগারদের বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।

টানা দুই ম্যাচ জিতে উড়ছে কিউইরা। তবে পরের দুই ম্যাচে চেন্নাইয়ের স্পিন নির্ভর উইকেটে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। স্পিনে দুর্বল কিউইদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ও আফগানিস্তান। স্টিডও মানছেন ম্যাচ দুটো কঠিন হবে। কিন্তু দুটি দলকেই অপেক্ষাকৃত দুর্বল গণ্য করে টানা চার জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। ছবি: গেটি ইমেজ

স্টিড বলেন, ‘অবশ্যই ম্যাচ দুটি সহজ হবে না। তবে এই দুই দল সম্ভবত সেই ৬-৭ দলের অন্তর্ভূক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপ জয়ের দাবিদার বলতে পারে।’কথাগুলোয় দম্ভের আঁচ থাকলেও নিজেদের অহংকারী বলতে নারাজ কিউইদের কোচ। তিনি বলেন, ‘আমরা অহং বোধ ছেঁটে ফেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে চাই।’

নিউজিল্যান্ডকে স্পিন দিয়ে কাবু করতে চাইবে বাংলাদেশ। কিন্তু সেই অস্ত্রেই বাংলাদেশকে চমকে দিতে পারে নিউজিল্যান্ডও। ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকা রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনারের স্পিন টাইগারদের বিষে নীল করে দেওয়ার সামর্থ রাখে বলে বিশ্বাস কোচের। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে রাচিন অবিশ্বাস্য ব্যাট করেছে।

সে সুযোগ কাজে লাগিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতেও দারুণ করেছে। আমি নিশ্চিত কালও সে বল হাতে স্পিনের সুবিধা আদায় করে নিতে চাইবে।’ সেমিফাইনালে জায়গা পেতে হলে ৬টি ম্যাচ জিততে হবে নিউজিল্যান্ডকে। সে লক্ষ্যেই বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি জিততে চায় তারা। তাহলে শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেলেও সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit