বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

আরও সহায়তার আশ্বাস দিয়ে ব্লিঙ্কেন বললেন, ইসরায়েলের পেছনে আছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বললেন, আরও সামরিক সহায়তা ইসরায়েলের পথে রয়েছে। যুদ্ধাস্ত্র এবং ইন্টারসেপ্টর গত কয়েকদিনে চলে এসেছে।

বৃহস্পতিবার ইসরায়েল সফর করেন ব্লিঙ্কেন। তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এসব কথা বলেন। ব্লিঙ্কেন বলেন, বেসামরিক লোকেদের লক্ষ্যবস্তুতে পরিণত করা এড়াতে সম্ভাব্য সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ- সেজন্যই আমরা যেকোনো প্রাণহানির জন্য শোক প্রকাশ করি।  

মার্কিন কর্মকর্তারা এর আগে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। তবে মার্কিন এই শীর্ষ কূটনীতিক বলেন, হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৫ নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন পেয়ে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তাদের (যুক্তরাষ্ট্র) ধন্যবাদ জানাই।

নেতানিয়াহু বলেন, হামাস হলো আইএস। আইএস ধ্বংস হয়ে গেছে, হামাসও হবে। আইএসের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, হামাসের সঙ্গে তা-ই করা হবে। দেশগুলোর গোষ্ঠী থেকে তাদের থুতু দেওয়া উচিত। কোনো নেতার তাদের সঙ্গে দেখা করা উচিত নয়। কোনো দেশের তাদের আশ্রয় দেওয়া উচিত নয়। যারা করবে, তাদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit