বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখাবে ফিফা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামীকাল ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসে মোনুমেন্তাল স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। আর পান্তানাল অ্যারেনায় ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা। এই দুইটি ম্যাচই সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে ফিফা।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। ফিফার নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্ল্যাস ফাস্ট’ চ্যানেলে সম্প্রচার করার সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। লিওনেল মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মেসিকে ছাড়াই বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছিল ৩-১ ব্যবধানে।প্যারাগুয়ে ম্যাচেও ছন্দ ধরে রাখার লক্ষ্য আলবিসেলেস্তেদের।

টানা দুই জয়ে ছন্দে আছে ব্রাজিলও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাছাইয়ের পয়েন্ট টেবিলে সেলেসাওরা আছে শীর্ষে। আর্জেন্টিনার অবস্থান দুইয়ে। গত মাসে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে পেরুর বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit