বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শরীয়তপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩১ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’। এই শ্লোগানে আগামী ১৫ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ শুরু হবে। এই উপলক্ষে শরীয়তপুর জেলার সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স থেকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান। এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম, জেলা ইপিআই কর্মকর্তা মোজাম্মেল হক।

প্রেস কনফারেন্স থেকে জানানো হয়, পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই টিকা পাবেন। এই ধরণের শিক্ষার্থীর সংখ্যা জেলায় ৬৮ হাজার ৯১৫ জন। ১০ থেকে ১৪ বছর পর্যন্ত বয়সী কিন্তু বিদ্যালয়ে যায় না তাদেরও এই টিকার আওতায় আনা হবে। তবে এই ধরণের শিশুর সংখ্যা রয়েছে জেলায় ২ হাজার ৮১৫ জন।

তারা স্বাস্থ্য বিভাগের স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতি কর্ম দিবসের সকাল ৮টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত এই টিকা গ্রহণ করতে পারবেন। এই কার্যক্রম চলবে ১৮ কর্ম দিবস পর্যন্ত। এই টিকা গ্রহণ করলে কন্যা শিশুদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। জরায়ু মুখে ক্যান্সার হয়ে প্রতি বছর ৫ হাজারের বেশী মহিলার মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit